ঢাকাThursday , 14 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩২৭তম সভা অনুষ্ঠিত

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩২৭তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মো. হারুন মিয়া, পরিচালকবৃন্দ জনাব মহিউদ্দিন আহমেদ, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব মোহাম্মদ ইউনুছ, জনাব মো. গোলাম কুদ্দুস, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মো. মশিউর রহমান চমক ও জনাব ফকির মাসরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক জনাব একরামুল হক, জনাব কে.এ.এম মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।(সংবাদ বিজ্ঞপ্তি)