ঢাকাSunday , 20 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরেছে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দলের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছিল বিএনপি। পাঁচ মাস পর দলের সাংগঠনিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি এখনো বিরাজমান। এসময় বাস্তবতার পরিপ্রেক্ষিতে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে।
গত ২৩ মার্চ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর সব সাংগঠনিক কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এরপর পাঁচ দফায় তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।