ঢাকাSaturday , 12 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-৫ সবুর, নওগাঁ-৬ আসনে কবির জাতীয় পার্টির প্রার্থী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-০৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-০৬ আসনে কাজী গোলাম কবির জাতীয় পার্টির প্রার্থী। শনিবার জাতীয় পার্টির সংসদীয় মনোনয়ন বোর্ড আসন্ন উপনির্বাচনে এ দু’জনকে মনোনীত করে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-০৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-০৬ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে।