ঢাকাWednesday , 9 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে বিএনপির অংশ নেওয়া রাজনীতির জন্য শুভ সংবাদ

Link Copied!

নিউজ ডেস্ক : সব উপনির্বাচনসহ স্থানীয় সরকার জন্য শুভ সংবাদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, ‘গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চ্যানেলের কাজের উদ্বোধন করেন। আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই, এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন কাজ শেষ হয়েছে। আশা করছি, আরেকটি টিউবের খননের কাজ নভেম্বর মাসে শুরু করা যাবে।’
তিনি জানান, গতকাল পর্যন্ত টানেলের সার্বিক কাজের অগ্রগতি শতকরা ৫৮ ভাগ। করোনা মহামারির শুরু থেকে অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মধ্যবর্তী সময়ে অগ্রগতি হয় শতকরা ৫ ভাগ।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক সব উপনির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। এটা রাজনীতির জন্য শুভ সংবাদ। বিএনপির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।’
দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ নির্বাচনের রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এ সময় ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, টানেলের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ এবং সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌসসহ অন্যান্যরা।