ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে মাদক ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুদানের চেক বিতরণের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে আর্থিক অনুদান এবং দুস্থ ধর্মপ্রাণ ব্যক্তি পুনর্বাসন ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য এ চেক বিতরণ করা হয়।
ফরহাদ হোসেন বলেন, ‘সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের সবধরনের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরনের অন্যায়-অবিচার কঠোর হাতে দমন করা হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে মানুষের জীবনমানের অনেক উন্নয়ন ঘটেছে। দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে দেশের জনগণের জীবনমানের আরও উন্নয়ন ঘটাতে হবে।’
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা বক্তব্য রাখেন।