ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নান্দাইলে কৃষকদের মাঝে সেচ প্রণোদনার চেক বিতরণ

Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএডিসি পরিচালিত সেচযন্ত্রসমূহের আওতাধীন স্কীমের কৃষকদের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ প্রণোদনার চেক বিতরণ করেন ময়মনসিংহ (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (এমএমআইডিপি) প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএডিসি পরিচালিত সেচযন্ত্রসমূহের আওতাধীন স্কীমের কৃষকদের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ২৪ আগস্ট সেচ প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (এমএমআইডিপি) প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম। উপজেলা নির্বাহী অফিসার (নান্দাইল) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (বিএডিসি, ময়মনসিংহ) রনি সাহামো. এরশাদ উদ্দিন আউশে সেচের প্রণোদনা বিষয়ে একমত পোষণ করেন ও আউশ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক কৃষকদের আউশ উৎপাদন বাড়ানোর জন্য সরকারের ভূমিকা, উৎসাহ, তথ্যবহুল ও প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রকল্প পরিচালক নান্দাইল উপজেলায় বিএডিসি’র বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।