ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে কৃষকদের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ প্রণোদনার চেক বিতরণ

Link Copied!

গত ১৯ আগস্ট বিএডিসি, সেচ বিভাগ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের হাতে সেচ প্রণোদনার চেক তুলে দেয়া হয়।

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত সেচযন্ত্রসমূহের আওতাধীন স্কীমের কৃষকদের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। গত ১৯ আগস্ট বিএডিসি, সেচ বিভাগ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে চেক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ময়মনসিংহ) মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন ময়মনসিংহ বিএডিসি’র সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান এবং বিশেষ অতিথি ছিলেন ভালুকার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। এছাড়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম (পিন্টু) এবং উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তারসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।