ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ‌্যে আছে—১ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে দলের স্থায়ী কমিটির সদস‌্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। বেলা ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। বিকেল সাড়ে ৩টায় ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সারা দেশে বিএনপির শাখা সংগঠনগুলো সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে।