ঢাকাMonday , 19 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লির ভোটারদের প্রতি কেজরিওয়াল
কংগ্রেস-বিজেপি’র টাকা নিন, এএপিকে ভোট দিন

Link Copied!

Kejriwalআন্তর্জাতিক ডেস্ক : আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসকে ইঙ্গিত করে বলেন, তারা ভোটারদের নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে। তিনি ভোটারদের আরো বলেছেন, দল দুটির কাছ থেকে টাকা নিলেও তারা যেন তার দলের প্রার্থীদেরকেই ভোট দেয়।
রোববার দিল্লির উত্তম নগরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় এসব বক্তব্য করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
উপস্থিত জনতাকে উদ্দেশে করে কেজরিওয়াল বলেন, ‘বিজেপি ও কংগ্রেসের লোকেরা অর্থ দিতে চাইবে। যদি কেউ আপনাদের উৎকোচ না সাধে, তাদের কার্যালয়ে গিয়ে তা চান। আপনারা দু দলের কাছ থেকেই অর্থ নেবেন। কিন্তু ভোটটা দেবেন  ঝাড়ু মার্কায় (এএপির প্রতীক)।’
তার এ কথায় ক্ষেপেছেন বিজেপি এবং কংগ্রেস নেতারা। কেজরিওয়ালের সমালোচনা করে এএপি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাঁর সাবেক সহকর্মী সাজিয়া ইলমি বলেছেন,‘ এর মাধ্যমে তিনি কী বুঝাতে চেয়েছেন? গতবার তো দিল্লির ভোটাররা তাকেই ভোট দিয়েছিল। এ ধরনের মন্তব্য ভোটারদের জন্য অপমানজনক।’
কেজরিওয়ার সমালোচনা করে কংগ্রেস নেতা পিসি চাকো বলেছেন, তার এ বক্তব্য দলিতদের জন্য অসম্মানজনক। তিনি এজন্য এএপি নেতাকে ক্ষমা চাইতে বলেছেন। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনেও তোলার ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সেখানে চলছে নানা রাজনৈতিক সমীকরণ।