ঢাকাMonday , 19 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় হেজবুল্লাহ কমান্ডারসহ নিহত ৬

Link Copied!

Comanderআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার গোলান মরুভূমিতে হেজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে হেজবুল্লাহর প্রয়াত নেতার ছেলে, একজন সামরিক কমান্ডার এবং এক ইরানি সেনা রয়েছেন বলে বিবিসি এবং আল জাজিরা জানিয়েছে।
হামলা সম্পর্কে হেজবুল্লাহর ‘আল-মানার’ টেলিভিশন জানিয়েছে, সিরিয়ার কুনেইতরা প্রদেশে এক সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় ওই বিমান হামলা চালায় ইসরায়েল। এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তেলআবিব। তবে দেশটির নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্র ওই হেলিকপ্টার হামলার কথা নিশ্চিত করেছে। সূত্রটি দাবি করেছে, হেজবুল্লাহর সম্ভাব্য হামলা বানচাল করতেই তারা এ হামলা চালিয়েছিল।
রোববারের ওই হামলায় সবমিলিয়ে ছয় জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হেজবুল্লাহর প্রয়াত সামরিক নেতার  ছেলে জিহাদ মুঘনিয়েহ। তার বয়স ছিল ২০য়ের কোঠায়। ২০০৮ সালে এক সামরিক হামলা নিহত হয়েছিলেন লেবাননের রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহর ওই নেতা। হামলায় হেজবুল্লাহর বর্তমান ফিল্ড কমান্ডার মোহাম্মদ ইসসারও নিহত হয়েছেন। ।
নিহতদের তালিকায় ইরান রেভুলেশনারি গার্ডের এক সদস্যও রয়েছেন। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাবনাক জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের একাধিক সেনা নিহত হয়েছে।
কয়েকদিন আগে হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলে হামলার হুমকি দেয়ার পর এ হামলা চালাল তেলআবিব। তখন তিনি বলেছিলেন, তাদের কাছে দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। রোববারের ওই হামলার পর আল-মানার ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইসরায়েল আগুন নিয়ে খেলছে এবং তাদের এই হামলার ফল ভালো হবে না।
প্রসঙ্গত, সিরিয়ায় গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করছে হেজবুল্লাহ। ওই যুদ্ধে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংঘাত শুরু হওয়ার পর দেশটির অভ্যান্তরে এর আগেও বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।