ঢাকাSunday , 18 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চে ধৃতি নর্তনালয়ের শ্যামা

Link Copied!

Shyamaবিনোদন ডেস্ক : নৃত্যনাট্য ‘শ্যামা’ মঞ্চে এনেছে ধৃতি নর্তনালয়। ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ধৃতি নর্তনালয় মঞ্চস্থ করবে ‘শ্যামা’।
এ নৃত্যনাট্যের নৃত্যনির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীত পরিচালনা করেছেন কলকাতার সুমন সরকার। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ধৃতি নর্তনালয়ের ‘শ্যামা’।
অনুভূতির সকল সংকট ও সংশয়ে বাঙালির অনিবার্য আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির সকল হাসি কান্না, প্রেম অভিমান, রাগ অনুরাগ কিংবা আনন্দ বেদনায় যেন অনুরণিত হয় তার সকল সৃষ্টি। কবি গুরুর কালজয়ী গীতি ও নৃত্যনাট্যধারা আজও হৃদয়ে বইয়ে দেয় অমরাবতীর ধারা। তেমনি এক গীতিনৃত্যনাট্য ‘শ্যামা’।
১৩০৬ সালের ২৩ আশ্বিন ‘কথা ও কাহিনী’ কাব্যের পরিশোধ কবিতায় আঁকেন শ্যামার ছবি। তারপর ১৩৪৬ এর ভাদ্র মাসে এ চরিত্রকে মুখ্য করেই কবি লিখলেন একটি নৃত্যনাট্য। নাম ‘শ্যামা’। সুবর্ণ দ্বীপ থেকে আনা রত্নখচিত ইন্দ্রমণির হার রাজার কাছে বিক্রি না করে নিজের ভালোবাসার মানুষটির গলায় তুলে দিতে চায় বণিক বজ্রসেন। তাই রাজকোটালের কোপানলে পড়ে সে। রাজকোষ থেকে রত্ন চুরির মিথ্যে অভিযোগে বন্দি করা হয় তাঁকে। এদিকে, সুন্দরী শ্যামা বিদেশি বণিককে দেখে নিজের অজান্তেই মন-প্রাণ সমর্পণ করে। যেকোনো উপায়ে বজ্রসেনকে মুক্ত করতে মরিয়া সে। শ্যামার তরুণ প্রেমিক উত্তীয় নিজের ঘাড়ে সব দোষ টেনে নিয়ে মুক্ত করে বজ্রসেনকে। মুক্ত হয়ে বজ্রসেন বুঝতে পারে, শ্যামাই তার কাঙ্ক্ষিত নারী। কিন্তু উত্তীয়ের আত্মত্যাগের ঘটনা জানার পর বজ্রসেন প্রত্যাখ্যান করে শ্যামাকে। উদভ্রান্ত, বিহ্বল শ্যামা বুঝতে পারে সব হারিয়েছে সে।