
বিনোদন ডেস্ক : মেয়েদের মন নিয়ে খেলা করাই প্লেবয় নাঈমের একমাত্র কাজ। এমন খেলা করতে করতে নাতাশা নামের এক মেয়ের প্রেমের ফাঁদে পড়ে যায় সে। অতীত মানুষের পিছু ছাড়ে না এ কথাটাও নানা উপায়ে নাঈমকে বুঝিয়ে দেয় নাতাশা। আত্মোপলদ্ধির জন্য নাঈমের ওপর একের পর এক মানসিক নির্যাতন চালাতে থাকে সে। এক সময় নাঈমের মধ্যে পরিবর্তন আসে। নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চায় সে। এরকম একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ব্লাক রোজ।
আশফাকুর রহমান অভির রচনা ও পরিচালনায় এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও মেহজাবিন।
১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

