ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে গেল নজরুল নাট্যোৎসব

Link Copied!

Nazrulবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটকের প্রযোজনা সমন্বয়ে নজরুল নাট্যোৎসব আয়োজন করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
১৫ জানুয়ারি থেকে শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে উদ্বোধন হওয়ার কথা ছিল এ নাট্যোৎসবের। কিন্তু পিছিয়ে গেল উৎসবের দিন। তিনটি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থীদের তিনটি প্রযোজনা ও ৪টি নাট্যসংগঠনের ৪টি প্রযোজনাসহ সর্বমোট ৭টি প্রযোজনা সমন্বয়ে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজিত হবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ। জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চারদিন ব্যাপী উক্ত উৎসব আয়োজনের মাধ্যমে নাট্যকার কাজী নজরুল ইসলামকে থিয়েটারে নতুনভাবে উপস্থাপনের প্রয়াস নেওয়া হয়েছে।