ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইতির পার্লামেন্ট বাতিল ঘোষিত

Link Copied!

haiti-presidentআন্তর্জাতিক ডেস্ক : নতুন নির্বাচনী আইন নিয়ে বিতর্কের সুরাহা না হওয়ায়, সর্বশেষ নেতাদের এক বৈঠকের পর, ক্যারিবীয় দেশ হাইতির পার্লামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। ১৩ জানুয়ারি, মঙ্গলবার, দেশটির রাষ্ট্রপতি মিশেল মার্টেলির উপস্থিতিতে বিরোধী দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির উদ্বোধক ছিলেন রাষ্ট্রপতি স্বয়ং। রাষ্ট্রপতি প্রস্তাব করেছিলেন, নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে ‘এর সার্বিক প্রস্তুতিকল্পে’ যেন আরও মাসাধিকাল সময় তাকে দেয়া হয়। বিরোধী দল এ প্রস্তবে সাড়া দেয়নি। ফলত, পার্লামেন্ট বাতিল করা হয়।
হাইতিতে বিগত তিন বছর যাবৎ, অন্তর্কোন্দলকেন্দ্রিক সিদ্ধান্তহীনতার কারণে, কোন প্রকার সংসদীয় ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। জাতিসংঘের বিশেষ ‘কোর গ্রুপ’ এ নিয়ে বারংবার হতাশা প্রকাশ করেছে, যদিও তাদের অবস্থান বর্তমান রাষ্ট্রপতি মিশেল মার্টেলির দিকেই। কোর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।