ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ককটেল বোমা থেকে বাঁচলেন মৌসুমী

Link Copied!

moushumi hamid
বিনোদন ডেস্ক : নির্মাতা সাফি উদ্দিন সাফি তার নতুন ছবি ব্ল্যাকমানি’র শ্যুটিংয়ের জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন ১৩ জানুয়ারি।  এ ছবির নায়িকা মৌসুমী হামিদ, নায়ক সায়মন এবং নির্মাতা যে গাড়ি করে চট্টগ্রাম যাচ্ছিলেন সে গাড়িটি সীতাকুণ্ডু এলাকায় পৌঁছালে বোমা হামলার শিকার হয়। হরতাল সমর্থকরা পরপর তিনটা ককটেল বোমা নিক্ষেপ করে গাড়িটির দিকে বলে জানান নির্মাতা সাফি উদ্দিন সাফি। গাড়িটি চলন্ত থাকার ফলে খুব বেশি ক্ষতি হয়নি।
মৌসুমী হামিদ এ বিষয়ে বলেন, ‘অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আল্লাহ নিজের হাতে বাঁচিয়ে দিলো আমাদেরকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বর্তমানে কাপ্তাই এলাকায় ছবিটির শ্যুটিং করছেন মৌসুমী হামিদ।