ঢাকাTuesday , 13 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইভ অনুষ্ঠানে বন্যাকে প্রধানমন্ত্রীর ফোন

Link Copied!

PM-And-BONNAবিনোদন প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো লাইভ অনুষ্ঠানে ফোন করে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনের আমন্ত্রণে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফোন পাওয়ার পর বন্যা জানান, খুবই ভালো লাগছে এই ভেবে যে প্রধানমন্ত্রীর মতো একজন রুচিশীল ও সংগীতপ্রিয় মানুষ এতো সকাল বেলা এ ধরনের অনুষ্ঠান দেখেন।
শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও বন্যাকে শিল্পী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় তিনি শিল্পীর কাছে ‘ভরা থাক স্মৃতি সুধায়’ শিরোনামে একটি গানের অনুরোধ জানালে তা অনুষ্ঠানে পরিবেশন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, লেখক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে অনুষ্ঠানে ফোন করে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।