ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলন-সিমলার নাইওর শুরু

Link Copied!

Milon-simlaবিনোদন ডেস্ক : ৮ জানুয়ারি সকাল ১২টায় বিএফডিসির ভি আই পি ল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম ছবি ‘নাইওর’ এর শুভ মহরত। এ সময় মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আনিসুর রহমান মিলন ও প্রধান অভিনেত্রী সিমলা। আরো উপস্থিত ছিলেন নির্মাতা রাশিদ পলাশ, অভিনেত্রী মোমেনা চৌধুরী, অভিনেতা আহসানুল হক মিনু, ছবির সংগীত পরিচালক এফ এ সুমন, কণ্ঠশিল্পী কিশোর পলাশ, রাজিব প্রমুখ।
২০ জানুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হবার কথা রয়েছে। এ ছবিতে আরো অভিনয় করবেন, সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ।