ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ের দুল চুরি করেছিলেন ইলিয়াস

Link Copied!

Elyeasবিনোদন ডেস্ক : হালের প্রতিভাবান কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। সংগীতভুবনে হাতেখড়ি ২০১২ সাল থেকে। নিজের প্রথম একক অ্যালবাম ‘না বলা কথা’ দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি। এরপর উপহার দিয়েছেন এক পলকে, না বলা কথা-২, আমার ভেতর, অবুঝ মন, নীল নয়না, নিশিদিন সহ বেশকয়েকটি শ্রোতাপ্রিয় গান। বর্তমানে কাজ করছেন নিজের তৃতীয় একক অ্যালবাম নিয়ে।
গানের ভুবনে ২০১২ সাল থেকে হাতেখড়ি হলেও ছোটবেলা থেকেই গানের সাথে সখ্য ইলিয়াসের। নিজের মায়ের কানের দুল চুরি করে গিটার কিনে গিটার শেখা শুরু করেছিলেন ময়মনসিংহের এ তরুণ গায়ক। এরপর নবম শ্রেণীতে পড়াকালীন গড়ে তোলেন ‘ই এন এফ’ নামে একটি ব্যান্ড। তবে এ পর্যন্ত গান নিয়ে যা করেছিলেন সবই ছিল শখের বশে। এরপর ব্যক্তিগত জীবনের একটি চ্যালেঞ্জ থেকে গানকে সিরিয়াসভাবে নেন ইলিয়াস। এরপর গান করতে করতে পরিচয় হয় সংগীতপরিচালক অয়ন চাকলাদারের সাথে। শুরু করেন নিজের প্রথম একক অ্যালবাম ‘না বলা কথা’ অ্যালবামের কাজ। এরপর অ্যালবামটি প্রকাশিত হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সংগীতশিল্পীকে।
সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, সনু নিগম, উদিত নারায়ণ, বাপ্পা মজুমদার, হাবিব ওয়াহিদের গানের ভক্ত ইলিয়াস। তবে আইডল হিসেবে মানেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক আরফিন রুমিকে। সমসাময়িক যারা কাজ করছেন তাদের মধ্যে কাদের গান ভালো লাগে জানতে চাইলে ইলিয়াস বলেন, নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করতে চাই না। এতে ভুল করে কারও নাম বাদ গেলে তিনি মনোখুন্ন হবেন। তবে এখন অনেকেই ভালো কাজ করছেন ইন্ডাস্ট্রিতে।
নিজের প্রথম গান ‘না বলা কথা’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। ফলে ইলিয়াসের জন্য ব্যাপারটা অনেকটা আসলেন, দেখলেন এবং জয় করলেন এর মত। বিষয়টি ইলিয়াস কিভাবে দেখেন এই প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, হ্যাঁ, শ্রোতারা আমার গান পছন্দ করছে এটা ঠিক তবে আমার মনে হয় না যে, আমি এখনও ইন্ডাস্ট্রি জয় করতে পেরেছি। এরজন্য অনেক সাধনা প্রয়োজন। আজ থেকে ১০-১৫ বছর পরও যদি শ্রোতারা আমার গান এভাবেই পছন্দ করে তখন এটাকে জয় করা বলা যাবে।
কোরবানি ঈদ উপলক্ষে অয়ন চাকলাদারের সংগীতায়োজনে প্রকাশিত হয়েছিল ইলিয়াস-অরিনের ডুয়েট অ্যালবাম ‘একটু মায়া’। অ্যালবামের একটি গানও এখন পর্যন্ত সাড়া ফেলতে পারেনি শ্রোতাদের মাঝে। এর কারণ জানতে চাইলে ইলিয়াস বলেন, এখন মানুষের কাছে গান পৌঁছানোর সবথেকে বড় মাধ্যম হল মিউজিক ভিডিও। ‘একটু মায়া’ অ্যালবামের একটি গানেরও এখন পর্যন্ত কোন মিউজিক ভিডিও নির্মাণ হয়নি। তাই হয়ত অ্যালবামের গানগুলো এখনও মানুষের কাছে তেমনভাবে পৌঁছায়নি। খুব শিগগিরি ‘একটু মায়া’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। তখন আসল রেসপন্স বোঝা যাবে। আর একটি কথা, অ্যালবামের সব গানের মিউজিক ভিডিও বানানো সম্ভব না। আমি আমার শ্রোতাদের অনুরোধ করবো এই অ্যালবামের অডিও অ্যালবাম কিনে গানগুলো শুনে দেখার জন্য। আশাকরি কারও খারাপ লাগবে না।
অনেক কণ্ঠশিল্পী বর্তমানে গান করার পাশাপাশি সংগীতপরিচালনার কাজ করছেন। সংগীতপরিচালনায় কখনও আসার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে ইলিয়াস বলেন, একটা সময় ইচ্ছে ছিল। কিন্তু এখন আর ইচ্ছেটা নেই। সব কাজ সবার জন্য নয়। এখন আমি শুধু গানটা ভালোভাবে করতে চাই পাশাপাশি নিজের এবং অন্যের কিছু গানের উপর সুরারোপ করছি।
বর্তমানে ইলিয়াস নিজের তৃতীয় একক অ্যালবামের কাজ করছেন। না বলা কথা, না বলা কথা-২ এর পর এটা কি তবে না বলা কথা-৩ হবে জানতে চাইলে ইলিয়াস বলেন এই বিষয়টা চমক হিসেবেই রাখতে চাই। অ্যালবাম প্রকাশের আগ মুহূর্তে জানাবো যে অ্যালবামের নাম কি হবে। এছাড়া নিজের একক অ্যালবাম ছাড়াও ইলিয়াস বর্তমানে বিভিন্ন কণ্ঠশিল্পীর একক অ্যালবাম এবং কিছু মিক্সড অ্যালবামে গান করছেন।