ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার্লি হেবদো হামলা
ফ্রান্সে চলছে জাতীয় শোক

Link Copied!

Oladআন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হঁলাদে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও ঘোষণা দিয়েছেন।
বুধবার ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন চার্লি হেবদোর প্যারিস অফিসে চালানো ওই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছেন আরো ১১ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ফ্রান্সে গত ৫০ বছরের ইতিহাসে পঞ্চমবারের মত এই শোক দিবস পালন করা হচ্ছে।
হামলার পর জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষনে হঁলাদে বলেছেন,‘আমাদের প্রধান অস্ত্র হচ্ছে ঐক্য। কেউ আমাদের এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না। বর্বরতার চেয়ে স্বাধীনতা অনেক বেশি শক্তিশালী।’ ওই ভাষণে তিন দিন ধরে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও ঘোষণা দিয়েছেন তিনি ।
pemsচার্লি হেবদোর নিহত সাংবাদিকদের প্রশংসা করে প্রেসিডেন্ট হঁলাদে আরো বলেন,‘ফরাসি জাতি তাদের সাহসিকতা এবং ব্যতিক্রমী ভূমিকার কথা কখনো ভুলবে না। আমরা শ্রদ্ধাভরে তাদের নাম স্মরণ করব।’
বুধবার চার্লি হেবদোরের প্যারিস  কার্যালয়ে যখন বন্দুকধারীরা হামলা চালান তখন সেখানে সাপ্তাহিক মিটিং চলছিল।  হামলায় ফ্রান্সের চার প্রখ্যাত কার্টুনিস্টসহ নিহত হয়েছেন আট সাংবাদিক। নিহতদের মধ্যে রয়েছেন পত্রিকাটির সম্পাদকও।
মুখোশধারী তিন ব্যক্তি পত্রিকার কার্যালয়ের লবিতে ঢুকে এলাপাতাড়ি গুলি করতে শুরু করে। তাদের সবার হাতে ছিল একে-৪৭ রাইফেল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ‘ দ্য ইনডিপেন্ডেন্ট’ পত্রিকা জানায়, বন্দুকধারীরা  ‘আল্লাহু আকবর’ (আল্লাহ মহান) ধ্বনি তুলে হামলা শুরু করে। পরে তারা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে একে ‘কাপুরিুষোচিত হামলা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।