ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল মোল্লা (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল মোল্লার বাড়ি কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামে। তিনি পল্ট্রি ও মৎস ফিড ব্যবসায়ী ছিলেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, নিহত সামিউল তার বাড়ির সামনে নিজ সবজি ক্ষেতে বিদ্যুৎচালিত মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রেমানন্দ জানান, হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়।