ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রলি উল্টে চালক নিহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন (৩৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল রাজশাহীর চারঘাট উপজেলার আনাড়ী জগিরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, কাঠভর্তি ট্রলিটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। হঠাৎ ট্রলির সামনের ডান দিকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রলিতে থাকা কাঠগুলো চালকের ওপর পড়ে। এর ফলে ঘটনাস্থলেই চালক রুবেলের মৃত্যু হয়।
ট্রলিতে থাকা সাইদুর নামের অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর আধা ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ময়নতাদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।