ঢাকাSaturday , 2 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ফতুল্লার জামতলার হাজী ব্রাদার্স সড়কের একটি বাড়ির নিচ থেকে পুলিশ অজ্ঞাত (২৬) তরুণীর লাশ উদ্ধার করা হয়। দুপুরে সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকায় থেকে অজ্ঞাত (৩০) এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে করে সোনারগাঁ থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, সকালে ফতুল্লার জামতলা এলাকার একটি ভবনের নিচ তলায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার হওয়া লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ধারণা করা হচ্ছে ওই তরুণীকে অন্যত্র হত্যা করে লাশ সেখানে ফেলে গেছে হত্যাকারী। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে সকালে অজ্ঞাত এক তরুণের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে কে বা কারা অন্যত্র ওই যুবককে হত্যা করে তার লাশ কাইকারটেক কাফুরদী এলাকায় ফেলে গেছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।