ঢাকাSaturday , 2 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ১

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৭/২৮ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ১০/১১ জনের ডাকাতদল র‌্যাব পরিচয়ে উপজেলার পতিরাজপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করে। এরপর পাশেই হাফেজ তাজুল ইসলামের বাড়িতে গিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।’