ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
আটককৃতরা হলেন- রুবেল (২৭), মো. আব্দুস সাত্তার (৩০), তানভির আহম্মেদ ওরফে জনি (৩৩)। এদের মধ্যে রুবেলের বাড়ি চট্টগ্রামের সদরঘাট থানায়, আব্দুস সাত্তারের নোয়াখালী জেলার সেনবাগ থানায় ও তানভীরের বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়া থানায়।
বুধবার মধ্য রাতে সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে ২ হাজার ৯৮০ ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ এর অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে কৌশলে ঢাকায় নিয়ে আসত। পরে সেগুলো ঢাকার সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল এবং মুগদাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাইয়ুমুজ্জামান খান।