ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ডাকাত দলের ৬ সদস্য আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে ডাকাত চক্রের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা।
বুধবার রাতে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- গাজীপুর সদর থানার রোদ্রপুর এলাকার মো. রাকিবুল ইসলাম (২৩), গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকার শাহাদত হোসেন রিয়াজ (১৯), আরিফ ইসলাম শান্ত (২১), সজিব হোসেন (২০), আলী হোসেন ওরফে আয়েশ আলী (৩৫) ও রাকিবুল ইসলাম (১৮)।
র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্ব সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুইটি চাপাতি, একটি রাম-দা, একটি হাশুয়া, একটি চাকু জব্দ করা হয়।
র‌্যাব আরো জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল পার্ক এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতিসহ পথচারী নারীদের গণধর্ষণ করে আসছিল।