ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিতাইগঞ্জের লিটন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার লিটন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।
বুধবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত (২) এর বিচারক রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া (পলাতক)।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ডিসেম্বর দণ্ডপ্রাপ্ত এই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খালঘাটের এক পরিত্যক্ত বাড়ির ছাদে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ মামলায় ১১জন সাক্ষীর সাক্ষীগ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।