ঢাকাTuesday , 26 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ঝড়-শিলাবৃষ্টিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে জামশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চন্দনপুর-কলারোয়া সড়কে এ ঘটনা ঘটে। জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জামশেদ আলী কলারোয়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মধ্যে পড়েন। তখন তিনি পড়ে গিয়ে আর উঠতে পারেননি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, বয়স্ক মানুষ ঝড়ের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তিনি ঘটনাস্থলে মারা যান।