ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বজ্রপাতে শিশু নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মইগ্গ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। নিহত মোহাম্মদ রাজীব (১১) হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মুফিজুল আলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে প্রভাষ বলেন, সোমবার সকাল ৮ টার দিকে মহেশখালীসহ কক্সবাজারে মৌসুমী ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতসহ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ওই সময় হোয়ানকের মইগ্গ্যাঘোনা এলাকায় লবণ মাঠে কাজ করছিল মোহাম্মদ রাজীবসহ আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ঝড়ো হাওয়া আর বৃষ্টিপাতের কারণে মহেশখালীতে লবণের মাঠ, পানের বরজ এবং মৌসুমী ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।