ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ইমরান বেয়ারা (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৮টার দিকে জেলার রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান রূপসা উপজেলার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার পুত্র।
পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশে ইমরানের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে নিহত ইমরানের চাচাতো ভাই তারেক তার পরিচয় নিশ্চিত করেন। তবে, কখন, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ সে বিষয়ে ধারণা দিতে পারেনি।