ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ট্রাক-পুলিশ ভ্যান সংঘর্ষে এএসআই নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ভ্যানের চালকসহ আরও তিন কনষ্টেবল গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই জসিম উদ্দিন আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন- পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনষ্টেবল নাজমুল হুদা ও অনিক আহমেদ। তারা একই থানায় কর্মরত ছিলেন।
আশুলিয়া থানা সুত্রে জানা গেছে, আশুলিয়ার মরাগাং এলাকায় রাতে পেট্রোল ডিউটিতে মোতায়েন ছিল পুলিশের ওই দলটি। ডিউটি শেষে ভোরে পুলিশ ভ্যানে করে থানায় ফিরছিলেন তারা। পথে ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রড় বোঝাই ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দীপু জানিয়েছেন, ঘটনার পর ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এর চালক ও সহকারি পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।