ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে গৃহবধূর আত্মহত্যা!

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে প্রতিবেশী বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন শিরিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ। জানিয়েছেন ওই গৃহবধূর স্বামী। সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামী ইমান আলী অভিযোগ করে বলেন, ‘একই গ্রামের বাবু রহমানের ছেলে বখাটে মুক্তার হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় বিভিন্ন সময় উত্যক্ত করতো। বিষয়টি স্ত্রী শিরিন আমাকে বিভিন্ন সময়ে জানিয়েছে। আমিও মুক্তার হোসেনের অভিভাবকদের বিষয়টি জানিয়েছি কিন্ত কোন কাজ হয়নি।’
ইমান আলী জানান, তার স্ত্রী খারাপ মহিলা বলে গ্রামে মিথ্যা প্রচার-প্রপাকান্ডা চালায় বখাটে মুক্তার । আর এসকল কারণেই রোববার সকালে প্রচুর গ্যাস ট্যাবলেট খায়। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
এ ব্যাপারে সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূ শিরিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।