ঢাকাFriday , 22 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর নিরালা দিঘির পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মাসুদ রানা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলা এলাকার আব্দুল হকের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছোরা, চাপাতি, ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিরালা আবাসিকের দিঘিরপাড় এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- মর্মে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’ পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মাসুদ রানা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ মাসুদ রানাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ রানার বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।