ঢাকাFriday , 22 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ট্রলি উল্টে শ্রমিক নিহত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কাদাকাটিতে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে হাফিজুল ইসলাম (৩০) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে আশাশুনি উপজেলার কাদাকাটিতে ওই দূর্ঘটনা ঘটে।
হাফিজুল সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাজীরবাসা গ্রামের ছবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, হাফিজুল কাদাকাটি এলাকার একটি মাঠ থেকে ট্রলি যোগে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ট্রলিটি উল্টে গিয়ে এর নীচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।