ঢাকাFriday , 22 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাসে ‘বন্দুকযুদ্ধে’ মো. আল আমিন নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার গভীর রাতে জেলার তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত আল আমিন ওই উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মাঈনুদ্দিনের ছেলে।
জানা যায়, দাউদকান্দির গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এর পাঁচজন সেলসম্যান সিএনজি অটোরিকশাযোগে বৃহস্পতিবার সকালে টাকা নিয়ে হোমনা যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার দড়িকান্দি সেতু অতিক্রম করার সময় একদল ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে এবং তাদের কাছ থেকে বিকাশ ডিলারের ৫৮ লাখ টাকা ছিনতাই করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই চক্রের ২ সদস্যকে ১৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত আল আমিনকে সঙ্গে নিয়ে জেলা ডিবি পুলিশ ও তিতাস থানা পুলিশ বাকি টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। রাত সাড়ে ৩টার দিকে তিতাসের দড়িকান্দি নামক এলাকায় পৌঁছলে একদল ডাকাত পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আল আমিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য পালিয়ে যায়।
তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, ডাকাতদের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আল আমিনের গায়ে লাগে। এতে সে আহত হয়। এ সময় আমরা তাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ থানায় একাধিক মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।