ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাচন : ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : প্রথম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের আটটি উপজেলার মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন দুই প্রার্থী।
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এসব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
বিজয়ীরা হলেন- চেয়ারম্যান পদে কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও উল্লাপাড়া উপজেলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উল্লাপাড়ায় মনিরুজ্জামান পান্না ও শাহজাদপুরে লিয়াকত আলী, নারী ভাইস চেয়ারম্যান পদে উল্লাপাড়ায় রিবলি ইসলাম কবিতা ও শাহজাদপুরে এলিজা খান।
জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে তিনটি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুটি উপজেলায় প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। উল্লপাড়া উপজেলায় তিনটি পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ উপজেলায় নির্বাচন হচ্ছে না।