ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যা

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই মো. হান্নানকে তার ছোট ভাই মো. মান্নান কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত মান্নানকে আটক করেছে।
বুধবার ভোররাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আঠিয়া বাজার এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মান্নান ও নিহত হান্নান ওই এলাকার আবুল কালামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছিল আবুল কালামের ছেলে মান্নান ও হান্নানের পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বাকবিতণ্ডা হয়। পরে বুধবার ভোররাতে হান্নানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছোট ভাই মান্নান। ঘটনাস্থলেই হান্নানের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার এএসআই রানা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বড় ভাইকে খুনের অভিযোগে তার ছোট ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’