ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্যামলীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শীর্ষ মাদক চোরকারবারি বলে র‌্যাব জানিয়েছে। বুধবার ভোরে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, ভোর ৬টার দিকে বাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসে মেহেদীসহ কয়েকজন চোরাকারবারি। বাস থেকে নামার পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে মেহেদীকে আটকায় র‌্যাব।
এ সময় মেহেদী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুলি ভর্তি একটি রিভলবার এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।