ঢাকাMonday , 18 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেকপাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের লেকপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে শহরের সড়ক ও জনপথ অফিসের পিছন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাতে শহরের সড়ক ও জনপথ অফিসের পিছনে লেকপাড়ে একটি বাক্সের মধ্যে ওই নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নবজাতকটি এতই ছোট যে ছেলে না মেয়ে তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেউ ওই বাক্সে করে নবজাতকটিকে লেকপাড়ে ফেলে রেখে গেছে।