ঢাকাSaturday , 16 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।
প্রকল্পের গ্রিনসিটির ৩ নম্বর ভবনের ১৪ তলায় রাশিয়ার এই নাগরিক বসবাস করতেন। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশীদের কেউ তাকে ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, ফ্ল্যাটের ডাইনিংয়ের কমন স্পেসের সাথেই বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।