ঢাকাSaturday , 16 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ নৃত্যশিল্পী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- হৃদয় (২২) ও শারমিন (১৭)। আহত হন এক নারী।
শুক্রবার রাত ২টায় উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা পেশায় নৃত্যশিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাউয়ুম আলী সরদার।
আহত নৃত্যশিল্পী আখি আক্তার জানান, গত শুক্রবার রাতে নরসিংদীতে একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টসের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক( ঢাকা মেট্রো-ট-৩২২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শারমিন ও হৃদয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনি।
হাইওয়ে ওসি আব্দুল কাউয়ুম আলী সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং আহত আখিকে হাসপাতালে পাঠান।
নিহত হৃদয় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার শফিক মাস্টারের ছেলে। নিহত শারমিন বরিশাল জেলার বাকেরগঞ্জের জাফর আলীর মেয়ে। তারা ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন। ওসি আরো জানান, নিহতদের দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।