ঢাকাTuesday , 12 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের ছুরিকাঘাতে আহত মায়ের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবদেক : রাজধানীর দক্ষিণখানে সম্পত্তির দ্বন্দ্বে ছেলের ছুরিকাঘাতে আহত মা হামিদা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল দক্ষিণখানের ফয়েবাদাবাদ এলাকার টিআইসি কলোনির একটি বাসায় মাকে ছুরিকাঘাত করেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় খুন হন তার ভাবি শারমিন আক্তার।
হামিদার স্বামীর নাম মৃত নূরুল ইসলাম। তার ৩ ছেলে ও ২ মেয়ে। হামিদার পরিবার থেকে জানানো হয়, সম্পত্তি লিখে না দেওয়ায় শফিকুল তার মাকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে ভাবি শারমিন তাকে বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে। পরে সোমবারই হাসপাতালে শারমিনের মৃত্যু হয়। আজ ভোরে হামিদা বেগমও মারা যান।