ঢাকাTuesday , 12 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপীবাগে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগ রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত চৌধুরী (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।
মঙ্গলবার সকালে ওয়ারী থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই উপপরিদর্শক সুকান্ত ও রকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে গোপীবাগ এলাকায় ৭-৮ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশ ১৮/৬/সি নম্বর বাসার সামনে গেলে ডাকাত সদস্যরা দুই পুলিশ সদস্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে শান্ত গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।