ঢাকাSunday , 10 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপু‌রে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হ‌য়ে‌ছেন। রোববার সকাল সোয়া ১০টার দি‌কে গাজীপুর সি‌টি ক‌রপো‌রেশ‌নের ইটাহাটা নামক স্থা‌নে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহত‌দের নাম-প‌রিচয় জানা যায়‌নি। তা‌দের বয়স ১৮ থে‌কে ২০ বছ‌রের ম‌ধ্যে।
বাসন থানার ওসি মুক্তার হো‌সেন ও স্থানীয়রা জানান, চান্দনা চৌরাস্তা থে‌কে নবীনগরগামী পলাশ প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাসের সাথে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুইজন ঘটনাস্থ‌লে মারা যান। অপরজন‌কে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত‌দের প‌রিচয় উদ্ধারের চেষ্টা করা হ‌চ্ছে।
এ ঘটনায় বা‌সের চালক ও সহকারী‌কে আটক এবং বাস‌টি জব্দ করা হ‌য়ে‌ছে।