ঢাকাSaturday , 9 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে ১৪ ঘর

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার শিরিরচালা নতুনবাজার এলাকায় এক অগ্নিকাণ্ডে পুড়েছে একটি ভাড়াবাড়ির ১৪টি ঘর। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার টিনশেডের তৈরি ভাড়াবাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওই বাড়ির ১৪টি ঘর ও মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডে কেউ আহত হননি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।