ঢাকাThursday , 7 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঢাকার দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকাল পৌনে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন প্রকৌশলী মমিন উদ্দিন। এ সময় ঢাকাগামী নীল সাগর ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
নিহতের পিতা মো. জাহাঙ্গীর হোসেন জানান, মমিন উদ্দিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তিনি বিএসসি প্রকৌশলী ছিলেন।