ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) শাহীন রেজা জানান, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।