ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খেলনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার অফিসার (ক্যাশ) নুরুল ইসলাম (৪০) ও মোমেনা বেগম (২৫)। গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে নুরুল ইসলাম। কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এক বাসযাত্রী জানান, বাসচালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন। এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারান।