ঢাকাTuesday , 5 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবু সাঈদের বিরুদ্ধে প্রতিবেদন ৪ মার্চ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নামের আগে অধ্যাপক ব্যবহার করার অভিযোগে প্রাক্তন প্রতিমন্ত্রী আবু সাঈদের বিরুদ্ধে প্রতারণার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৪ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন শেরেবাংলা নগর থানা পুলিশ প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।
গত ১০ ডিসেম্বর প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী অভিযোগ করেন, অধ্যাপক আবু সাঈদ কোনো কলেজে কখনো অধ্যাপনা করেছেন বলে সমাজের মানুষ বা তার জানান নেই। তবে খণ্ডকালীন প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য কর্মরত ছিলেন বলে জনশ্রুতি আছে। তিনি অধ্যাপক না হয়েও বিভিন্ন জায়গায়, বই পুস্তকে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের হলফ নামায় অধ্যাপক পদবি ব্যবহার করেন। যার দ্বারা সমাজের মানুষের নিকট প্রচার করে ভোট পাওয়ার পাঁয়তারাসহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করে চলছেন। আসামি অধ্যাপক না হয়ে অধ্যাপকের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন এবং জনগণের কাছে ভুল তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। যা দ্বারা আসামি দণ্ডবিধি ৪১৯/৪২০ ধারায় অপরাধ করেছেন।