ঢাকাSunday , 3 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক-হেলপার নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারের (চালকের সহকারী) মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদরের বাবুরগাতি এলাকার এস কে সরদারেরর ছেলে ট্রাকচালক জুয়েল সরদার (২৫) এবং একই এলাকার নান্টু সরদারের ছেলে ট্রাক হেলপার সাব্বির আহমেদ সোহান (২৬)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা বাইপাস সড়কে নাওটানা এলাকায় গাজীপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন। ট্রাকের হেলপার সোহনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটি রেখে এর চালক পালিয়েছে।