ঢাকাSunday , 3 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় বাস-মাইক্রোবাস সংষর্ষ, নিহত ৪

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বাস-মাইক্রোবাস সংষর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার ভেলুয়ার দিঘীরপাড় এলাকায় রোববার সকাল ৯টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।